শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

আবু তারেক বাধঁন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগে সবুজ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মিজানুর রহমান।
আনসার সদস্যদের অভিযোগ, সবুজ মিয়া সরকারি হাসপাতালে আসা রোগীদের দ্রুত ও কম খরচে বাইরে পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত রিপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন। রোগীদের বিভ্রান্ত করে বাইরে পাঠানোর মাধ্যমে কমিশন নেওয়াই তার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি বুঝতে পেরে দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান তাকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতালের নিরাপদ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদের এ ধরনের তৎপরতার প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে আনসার সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin