শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

স্বামীকে কিডনি দিতে স্ত্রীর ভারতে রওয়ানা *মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ Time View

বরিশাল প্রতিনিধি :

কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও তার স্ত্রী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তাদের এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন প্রধানশিক্ষক মন্দিরা রানী পালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তার সফলতা ও শিক্ষক দম্পতির সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সুদাম পাল ও মন্দিরা রানী পাল দেশবাসীর কাছে তাদের চিকিৎসা সফল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পরপরই মন্দিরা রানী পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

সূত্রমতে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিলে অভিজ্ঞ চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এরপর তিনি বিভিন্নস্থানে কিডনির ডোনার খোঁজা শুরু হয়। কোথাও ডোনার না পাওয়ার একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার জন্য সম্মত হন স্ত্রী মন্দিরা রানী পাল। এ জন্য আদালত, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সব প্রক্রিয়া শেষে রবিবার সকাল আটটার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল তিনটায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।

স্বামীর সুস্থতার জন্য স্ত্রীর এমন আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনায় শিক্ষক দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে সুস্থভাবে দেশে ফেরার জন্য সুদাম পাল ও তার স্ত্রী মন্দিরা রানী পালের জন্য প্রার্থনা করে সামাজিকযোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin