শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক-এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর থানার উদ্যোগে এবং পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে শনিবার উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সুজানগর থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব।বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও পাবনা সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল সাদিক আহমদ।থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক পরেশ চন্দ্র, অ্যাডভোকেট আব্দুস সোবাহান, সুজানগর পৌর বিএনপি সভাপতি কামাল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, হাবিবুর রহমান মাস্টার, অধ্যক্ষ নাদের হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কমল কুমার দাস, সদস্য চঞ্চল কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, মন্দির কমিটির নেতা স্বপন বিশ্বাস, জয়ন্ত কুমার কুন্ডু,বিজন কুমার পাল ও সুব্রত কুমার কুন্ডু প্রমুখ।পাবনা – ২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক। দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে থানা পুলিশসহ সমাজের সকলকে সতর্ক থাকতে হবে।পাবনা সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল সাদিক আহমদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো জানান, এবছর সুজানগর পৌরসভাসহ উপজেলার ৫৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়। সভায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভলান্টিয়ার নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সুজানগর (পাবনা) প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin