শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

।।জিএম রাঙ্গা।।

“বর্তমান সরকারের সবুজায়নে তৃনমুল পর্যায়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের উপর অধিক গুরুত্ব দিয়েছে, যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস‌্য-সদস‌্যাগণ অত‌্যান্ত গুরুত্বসহকারে পালন করে যাচ্ছে। ফলে দেশের প্রত‌্যান্ত অঞ্চলে বৃক্ষরোপন কার্যক্রমকে শতভাগ কার্যকরী করা সম্ভব হচ্ছে।’’ পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন কালে একথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

২৬ সেপেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে একটি কাঠ বাদাম গাছ রোপন করেন এবং ভাতাভোগী সদস‌্যদের মাঝে চারা বিতরণের মাধ‌্যমে জেলা আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের ব্যবস্থাপনা ও সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু, পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং তৃনমূল পর্যায়ের আনসার ভিডিপি ও ভাতা ভোগী সদস্য-সদস‌্যাগণ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক গ্রামের ভাতা ভোগী সদস্যদের জন্য ব্লাক বেঙ্গল (ছাগল) ও ২নং ময়দা দিঘি ক্লাবের জন্য আসবাবপত্র ও এলইডি টিভি প্রদানের জন্য আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin