শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে ইউএনওর নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অ-ভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্বে প্রতি শনিবার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার ২৬ শে (সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মাঠ এবং চতুর্পাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন সম্ভাব্য প্রজননস্থল পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসুচিতে এডিস মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন সম্ভাব্য প্রজননস্থলে লার্ভিসাইড প্রয়োগ করা সহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা কাজে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে উপজেলা প্রশাসন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজেের আশপাশের এলাকায় নিজ হাতে ঝাড়ু,কাস্তে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় তিনি বৈঠকে এডিস মশার প্রজননস্থল, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে উৎসাহিত করেন উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। তাই লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে দীর্ঘমেয়াদে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আরও জানান- ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজ,হাসপাতাল,নিজ বাড়ীর আশেপাশে স্থানগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এই অভিযান বেগবান করা হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজেের আশপাশের এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধভাবে অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান পার্কিংয়ের কারণে পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। তাই এসব এলাকা পার্কিংমুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ১২ সেপ্টেম্বর থেকে তিন মাস ব্যাপি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ নিশ্চিত করতে আজকের এই অভিযান। এছাড়া সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin