রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

নবীনদের ফুল দিয়ে বরণ ও পথনির্দেশনা: সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮১ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

​অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এস. এম. আহসান হাবিবের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীনদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। একই সাথে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

​কলেজের মূল আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
​সংগঠনের কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুর্জয় চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে নতুনদের সুশিক্ষা অর্জন, মাদকমুক্ত জীবনযাপন, সুশৃঙ্খল ক্যাম্পাস পরিবেশ বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। পরে সাধারণ সম্পাদক দুর্জয় চৌধুরীর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত প্রতিটি নবীন শিক্ষার্থীর হাতে ফুল ও কলম তুলে দিয়ে কলেজ প্রাঙ্গণে স্বাগত জানান।

​উক্ত নবীন বরণ ও ফুল বিতরণ কর্মসূচিতে কলেজ, পৌর ও উপজেলা শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin