শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

ময়মনসিংহ সদরে সহকারী কমিশনার ভূমি এর বিদায়-বরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা ও নবাগত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন এর যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেনকে ঐতিহ্যবাহী বাসাবাড়ি হকার্স মার্কেট এর সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান নেতৃবৃন্দ।

এ সময় বাসাবাড়ি হকার্স মার্কেট এর সভাপতি মোঃ মনজুরুল হক মনজু,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের,সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান আকন্দ, সহ-সভাপতি মোঃ দিদার আলম, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ফকির (হাবিব), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন ও উপদেষ্টা মোঃ আইনাল হক ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার- বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছায় বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার নবাগত সহকারী কমিশনার ভূমিকে তার দক্ষতা ও সততার মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমিসেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার আহবান জানান

সৈয়দা তামান্না হোরায়রা তাঁর বক্তব্যে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সহকর্মী ও সেবাগ্রহীতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin