রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

মহেশপুর থানা পুলিশের অভি-যানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন সহ মোট ৩ আ-সামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ):সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ (তিন) জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ মহেশপুর থানাধীন এএসআই (নিঃ)/৯১ শেখ সাহিদুর রহমান, বিপি-৮৫০৫১১০১৪৫-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজ নিজ বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১. মোঃ আব্দুল হালিম, পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- খর্দ খালিশপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (পারিবারিক আদালত-৪, যশোর-এর সিআর সাজা মামলা নং-১১৮/২৫; সাজার পরিমাণ: ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)। ২. মোছাঃ সুফিয়া বেগম (৪০), স্বামী- মোঃ রফিকুল ইসলাম, সাং- যোগীহুদা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (যুগ্ম দায়রা আদালত-৩, যশোর-এর সিআর সাজা মামলা নং-৪৬০৮/২৪; সাজার পরিমাণ: ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৭৫,০০০/- টাকা অর্থদণ্ড)। ৩. মোঃ মুক্তার সরকার, পিতা- সহিদুল্লাহ্ সরকার, সাং- বাগান মাঠ, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (মহেশপুর সিআর মামলা নং-৬৬৮/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনি শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin