রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দু-দকে অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা নাগরিক সহ বিভিন্ন দেশের বিদেশী/ভিনদেশী নাগরিকদের নামে ভূয়া ঠিকানা ব্যবহার করে শতাধিক জন্ম সনদ ইস্যু করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান ফিরোজ ও হিসাব সহকারী মোছাঃ মাহমুদা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল বারী মন্ডল বাদী হয়ে জেলা প্রশাসকসহ ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযাগ দাখিল করেছেন।

২০শে জুলাই দায়ের করা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন,অভিযুক্ত ওই দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে ৮নং মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থায়ী ঠিকানা দেখিয়ে প্রায় শতাধিক জন্ম সনদের আবেদন গ্রহণ ও সনদ ইস্যু করেছেন।

অভিযোগপত্রে ৮টি জন্ম সনদের নমুনা তুলে ধরা হয়। যেখানে গৌতম বড়ুয়া,ইয়েইন আহসান আল জায়েদ,ইগ্লেসিয়াস কস্তা,আলফন্স ডি রোজারিও,জিটনা ত্রিপুরা, এলমিনা সুজি মেরি আল জায়েদ, জেহেরিশ গণি মেহেক এর মতো বিদেশী/ভিনদেশী নাগরিকদের নামে স্থানীয় ঠিকানা ব্যবহার করে জন্ম সনদ ইস্যু করা হয়েছে বলে দাবি করা হয়।

এমনকি একই নামে একাধিক জন্ম সনদ ইস্যুর প্রমাণও সংযুক্ত করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এভাবে ভূয়া জন্ম সনদ ইস্যু করার ফলে রাষ্ট্রের বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি ও ক্ষতির আশঙ্কা রয়েছে।

রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশী নাগরিক হিসেবে বৈধতা দেওয়ার এই প্রক্রিয়া দেশের জন্য হুমকি স্বরূপ।

এ বিষয়ে অভিযোগকারী দ্রুত ৮নং মনোহরপুর ইউনিয়ন থেকে ইস্যুকৃত সকল জন্ম সনদ যাচাই-বাছাই করে ভূয়া সনদ বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার মো. রায়হান ফিরোজ ও হিসাব সহকারী মোছাঃ মাহমুদা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপনের সাথে কথা হলে তিনি জানান,অভিযোগের বিষয়টি তদন্তে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পলাশবাড়ী ভূমি কর্মকর্তা আল ইয়াসা রহমান তাপাদার মুঠোফোনে বলেন,
“অভিযোগের বিষয়টি তদন্ত চলমান আছে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin