
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আলী হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ২০:৫৫ ঘটিকায় মহেশপুর থানাধীন ৭নং কাজিরবেড় ইউনিয়নের সামন্তা ডাকবাংলা রোডের জনৈক আঃ মালেকের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি: আলী হোসেন (২৬), পিতা- মোঃ সাহাজ উদ্দিন, সাং- ডালভাঙ্গা (আব্দুলপুর), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবা পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে একটি সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি আলী হোসেনকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯,০০০ (নয় হাজার) টাকা।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-৪২, তারিখ: ২২/০৯/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ