রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত-২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবারো ঝরলো প্রাণ। গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী রয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের অপর এক যাত্রী গুরুতর আহত হন।
এদিকে সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। এতে বাসে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় এলাকায় যানচলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin