রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

শার্শায় ১২ পিস ইয়া-বাসহ এক মা-দক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানাধীন গাতিপাড়া গ্রামস্থ জনৈক শহিদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে ১২ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​আটককৃত মোঃ সেলিম হোসেন শার্শা থানার গাতিপাড়া (শিয়ালকোনা) গ্রামের আতিয়ার হোসেনের ছেলে।
​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই সুজন মাহমুদ উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীকে থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin