রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

নদী ভাঙনে বসতভিটা হারাচ্ছেন মিয়ারচরের বাসিন্দারা *ধ্বসে পড়ার শঙ্কায় স্কুলে যাতায়াতের পথ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে বসতভিটা হারাচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর এলাকার বাসিন্দারা।

গত দুই বছরে নদীর তীব্র ভাঙনে ৪০টি পরিবার বসতভিটে হারিয়ে নিঃস্ব হয়েছেন। নতুন করে গত এক মাসের ব্যবধানে পাঁচটি পরিবারের বসতভিটে রাক্ষুসি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

অপরদিকে আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লার খাল, পালরদী নদের শাখা গৌরনদী বন্দর থেকে ধামুড়া খালের দক্ষিণ বিল্বগ্রাম এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

ভাঙনের কারনে দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়তের একমাত্র ব্রিজ ও রাস্তা ধ্বসে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

নদী ভাঙন রোধে কার্যকরি কোন ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মিয়ারচর এলাকার বাসিন্দা বদরুল আলম বলেন, মিয়ারচর লঞ্চ ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে দুইবার বসতভিটে হারিয়ে অন্যের জমিতে ঘর উত্তোলণ করে বসবাস করতাম। অন্যের দেয়া সেই বসতভিটেও কয়েকদিন আগে নদী গ্রাস করে নিয়েছে। ফলে এখন স্ত্রী সন্তান নিয়ে আমি নিঃস্ব। মাথা গোজার ঠাঁই হারিয়ে বর্তমানে অন্যের জমিতে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছি।

মিয়ারচর এলাকার প্রবীণ বাসিন্দা অলিল বেপারী (৭৫) জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদের ভাঙনে শত পরিবার তাদের বসতভিটে ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে।

বিশেষ করে মিয়ারচর লঞ্চঘাট পয়েন্টে গত কয়েক বছর ধরে ভাঙন দেখা দিয়েছে। তিনি আরও বলেন, যতো সরকার আইছে সবাই ভাঙন রোধ করার কথা বললেও বাস্তবে নদী ভাঙন রোধে কেউ এগিয়ে আসেনি।

নদী ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে তিনি জোর দাবী জানিয়েছেন।

শিক্ষক জাকির হোসেন জানিয়েছেন, গৌরনদী-ধামুড়া খালে তীব্র স্রোতের কারনে তীরবর্তী দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ইতোমধ্যে খালের মধ্যে ধ্বসে পরেছে।

স্কুলে যাতায়তের একমাত্র ব্রিজ ধ্বসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাঙনরোধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে স্কুলে যাতায়তের একমাত্র পথ বন্ধ হয়ে যাবে।

বোরাদী গরঙ্গল ও মোল্লারখাল এলাকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পালরদী নদীর ভাঙনে ইতোমধ্যে অনেক পরিবার অন্যত্র গিয়ে বসবাস শুরু করছেন। নতুন করে নদী তীরবর্তী রাস্তা ভাঙনের মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানিয়েছেন, মিয়ারচর নদী ভাঙনরোধে একশ’ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করার জন্য ইতিমধ্যে নির্দেশনা পেয়েছি।আগামি এক সপ্তাহের মধ্যে সেখানে কাজ শুরু করা হবে।

তিনি আরও জানিয়েছেন, বিল্বগ্রাম এলাকায় একটি কাজ চলমান রয়েছে। অপর অংশ পরিদর্শন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্থানের ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin