রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ভাঙ্গুড়ায় মসজিদ তহবিল আত্মসাতের অ-ভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা যেখানে বিশ্বাসের ভিত্তি, সেখানে দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদ ও কবরস্থান কমিটির কোনো হিসাব না দিয়ে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউপি’র ৯ নং ওয়ার্ডের কঠোবাড়িয়া গ্রামের মসজিদ ও কবরস্থান কমিটিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।
কঠোবাড়ীয়া গ্রামের শতাধিক মানুষ বিগত ১৭বছরের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর বরাবর।বর্তমান বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কঠোবাড়িয়া গ্রামের ঐতিহাসিক জামে মসজিদ ও কবর স্থানটির পরিচালনা এবং উন্নয়ন কাজের জন্য গঠিত পরিচালনা কমিটি গত ১৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। এই দীর্ঘ সময়ে উন্নয়ন তহবিল, দাফন খরচ, বিভিন্ন অনুদান ও ধর্মীয় তহবিল বাবদ বিপুল পরিমাণ অর্থ জমা হয়। নিয়ম অনুযায়ী প্রতি বছর বা নির্দিষ্ট সময় পরপর সাধারণ গ্রামবাসীকে হিসাব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও, কমিটির প্রভাবশালী সদস্যরা তা এড়িয়ে গেছেন। সম্প্রতি গ্রামবাসীরা হিসাব দাবি করলে কমিটির দায়িত্বপ্রাপ্ত ক্যাশিয়ার মোঃ শাহজাহান আলী মাস্টার তা দিতে অস্বীকৃতি জানান এবং তালবাহানা শুরু করেন। পরবর্তীতে কমিটির অন্যন্য সাধারণ সদস্যবৃন্দ ও গ্রাম প্রধানবর্গ হিসাব পর্যালোচনা করে তাদের ধারণা গত ১৭বছরে মসজিদ ও কবরস্থান তহবিলের প্রায় কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে আত্মসাৎ করা হয়েছে।এলাকাবাসী কোনো উপায় না পেয়ে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও টাকা উদ্ধারের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারী-বেসরকারী দপ্তরে অনুলিপি প্রেরণ করেছে।
এ বিষয়ে আজ কঠোবাড়ীয়া গ্রাম  জামে মসজিদ ও কবর স্থান পরিচালনা কমিটির ক্যাশিয়ার শাহজাহান আলী মাস্টার তার উপর আনিত অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন, বিগত ১৭বছর কাঠোবাড়ীয়া জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটি দায়িত্বে ছিলেন না।তার  দায়িত্বে থাকা সময়ে বিধি মোতাবেক আয়-ব্যায়ের হিসাব দিতে চাইলেও কতিপয় সদস্য ও গ্রামবাসী তাকে জড়িয়ে আনিয়মের অভিযোগ বিভিন্ন দপ্তরে  দিয়েছেন।
এই বিষয়ে বুধবার( ২৩সেপ্টম্বর) ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আরিফুজ্জামান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন,অনিয়মের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin