রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

তানোরে বিএনপির কার্যালয়ে আ-গুন ও ক-কটেল বি-স্ফোরণের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের বারীগ্রামে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (২১সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই কার্যালয়ে আগুন দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয়দের দাবি, গত রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করে অভিযোগ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন,খবর পেয়ে কলমা ইউপির বিট কর্মকর্তা (এসআই) লাভলুকে ঘটনা স্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।পরিদর্শন প্রতিবেদন পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
এবিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ডা,আমিনুল বলেন,এটা আওয়ামী দুষ্কৃতকারীদের কাজ।তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছেন।
এবিষয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin