
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিন্ইদহের মহেশপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে/ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এসময় সাপে কামড়ের ঘটনায় ওঝার কাছে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
২২ সেপ্টেম্বর সকালে মহেশপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ – ৩ (মহেশপুর – কোটচাঁদপুরে) আসনের জাতীয় সাংসদ সসদ্য অধ্যাপক মতিয়ার রহমান, মহেশপুর পাইলট বিদ্যালয়লের সাবেক প্রধান শিক্ষক এটি এম খায়রুল আনাম, মহেশপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) আজাদ রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপি মোঃ জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল হাই, প্রেসক্লাব মহেশপুর সভাপতি মোঃ সরোয়ার হোসেন, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পলাশ প্রমুখ।
এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মাদকমুক্ত সমাজ ও সচেতন মহেশপুর গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ