রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, নাগরিকসেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর অধীনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চারঘাট পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং জি-প্যাডের ডেপুটি টিম লিডার ও সিনিয়র আরবান প্লানার সামাউন আল নূরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র আরবান প্লানার এস এম আব্দুল্লাহ আল মামুন, চারঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার মজিবর রহমান, চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) ইয়াকুব আলী, স্থানীয় সাংবাদিক, পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সুধীজন।

সভায় পৌর এলাকার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক ও যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মাস্টার প্ল্যান প্রণয়নে স্থানীয় জনগণ ও বিভিন্ন অংশীজনের মতামত, সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা তুলে ধরা হয়। চারঘাট পৌরসভাকে পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক পৌর এলাকা হিসেবে গড়ে তুলতে বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সভায় পৌরসভার উন্নয়নকে আরও কার্যকর ও টেকসই করতে স্থানীয় বাস্তবতা এবং নাগরিকদের প্রয়োজনকে মাস্টার প্ল্যানে যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উঠে আসা মতামত ও পরামর্শ মাস্টার প্ল্যান প্রণয়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin