রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

সৈয়দপুরে গাঁ/জা পা-চারে গ্রেফতার – ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২১ সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল ৩ ঘটিকায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ  জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার  করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নীলফামারী। 

 উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই)  সাকিব সরকারের নেতৃত্বে একটি দল ওয়াপদা মোড় এলাকায় অবস্থান নেয়। 

এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী ‘মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী জুয়েল মিয়ার কাছে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বাদামি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।

অভিযানে জুয়েল মিয়ার কাছ থেকে একটি পুরোনো Bengal বাটন মোবাইল ফোন, একটি বাসের টিকিট ও দুটি টোকেনও জব্দ করা হয়।

গ্রেপ্তার জুয়েল মিয়া জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার বাসিন্দা। ডিএনসি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উদ্ধার করা গাঁজা থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

 বাকি আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জুয়েল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএনসির উপপরিদর্শক  সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ ও ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin