রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

তঁাতীবন্দ ইউনিয়নের ভবানীপুরে স-ন্ত্রাস, চঁা-দাবাজি ও মা-দক কারবারের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

সুজানগর(পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার তঁাতীবন্দ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামে মাদক, সন্ত্রাস, চঁাদাবাজিসহ সব ধরনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার স্থানীয় জিয়ালগাড়ী ভবানীপুর প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রোদের মধ্যে সারিবদ্ধভাবে দঁাড়িয়ে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চঁাদাবাজের আস্তানা, ভবানীপুরে হবে না স্লোগান দেওয়ার পাশাপাশি চঁাদাবাজ, মাদক ও সন্ত্রাসবিরোধী স্লোগান দেয় তারা। মানববন্ধনে বক্তব্য দেন নিরু খন্দকার, আজাদ খন্দকার, জহুরুল খন্দকার, আমিনুদ্দিন, শাহজাহান মিয়া,রবিউল ইসলাম নাজিম প্রমানিক ও সাহেরা খাতুন প্রমুখ। এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে চঁাদাবাজি করে আসছে। তাদের চঁাদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। সম্প্রতি জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের এক ব্যবসায়ীকে জিম্মি করে ২ লক্ষাধিক টাকা চঁাদা আদায়ের ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, এ নতুন বাংলাদেশে আর কোনো চঁাদাবাজের ঠঁাই হবে না। যারা চঁাদাবাজি করছে তাদের কোন দল নেই। চঁাদাবাজির এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত যারা এই চঁাদাবাজিতে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করে বলেন, স্থানীয় ব্যবসায়ী ও নিরীহ মানুষের জিম্মি করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে চঁাদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে ছাত্রদলের সাবেক এক নেতা। এই বাহিনীর নেতৃত্বে এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়ত ভয়ে থাকে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত এ ধরণের কর্মকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকি উল্লেখ করে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, উপজেলার তঁাতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের এক ব্যবসায়ীকে জিম্মি করে জোড়পূর্বক প্রায় তিন লাখ টাকা নিয়ে নেওয়ার লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টির সুষ্ঠ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মানববন্ধন শেষে নিরাপদ ও বাসযোগ্য জিয়ালগাড়ী ভবানীপুর গ্রাম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তারা বলেন, ‘সবাই মিলে জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামটিকে সন্ত্রাসমুক্ত করতে চাই। আজকে সবাই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মাদক, সন্ত্রাস ও চঁাদাবাজদের না বলেছে। এভাবে এলাকায় যারা সন্ত্রাসী ও রাহাজানি করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin