
নিজস্ব প্রতিনিধিঃ
সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ও সার্বিক সহযোগিতায়
গোপালগঞ্জের পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাণিজ্যিক পয়েন্ট টেকেরহাটে “সিআরএম” বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর জেলার জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম “সিআরএম” বুথের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
প্রধান অতিথি এসময় বলেন, দেশ ও বিদেশে সোনালী ব্যাংক পিএলসি একটি আস্থার নাম। কোটি মানুষের ব্যাংকিং সেবায় বিশ্বস্ত এই ব্যাংকটি সর্বদাই নিয়োজিত রয়েছে। সম্মানিত গ্রাহকদের সুবিধা বিবেচনা করে এ শাখায় “সিআরএম” সেবা চালু করা হয়েছে। এতে মানুষ অতি দ্রুত ব্যাংকিং সেবা নিতে পারবেন।
সোনালী ব্যাংক পিএলসি টেকেরহাট মাদারীপুর শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মোঃ তলোবুল্লাহ্ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি মাদারীপুর প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাহাদাত হোসেন রিন্টু।
এ সময় সোনালী ব্যাংক পিএলসি
টেকেরহাট শাখার সম্মানিত গ্রাহকগণ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।