রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কা-রাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন না মঞ্জুর করা আসামীরা হলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ ফারুক সরদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির,উপজেলার বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন বেপারী,সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার। হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে তারা সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শেখ ফারুক হোসেন জামিন না মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেস্বর জামিনের শুণানীর।দিন ধার্য্য করে তাদের কারাগারে পাঠান।

প্রসঙ্গত, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাদী হয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী মো: রাসেল পেশায় অটোরিক্সা চালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin