রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

পীরগঞ্জে হজ-ওমরাহ যাত্রীদের জন্য আরবি ভাষা প্র/শিক্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
হজ ও ওমরাহ পালনকারীদের আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আরবি ভাষা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন ও ট্রেড অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফয়জুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, হজ ও ওমরাহ পালনের সময় আরবি ভাষার মৌলিক জ্ঞান থাকলে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় বিষয় বুঝতে সুবিধা হয়। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় জানানো হয়, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে বিনামূল্যে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। আগ্রহীরা এ কোর্সে অংশ নিয়ে আরবি ভাষার প্রয়োজনীয় মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন।
কর্মশালায় বক্তব্য দেন ট্রাস্টি মোছাম্মৎ শিরিন বেগম, মোয়াল্লেম তাকওয়া গেস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মুরসালিন, সেতাবগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক সাদেকুল ইসলাম, বথপালিগাঁও মণ্ডলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাদেকুল ইসলাম, আশা’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার খালেদ হোসাইন ও প্রশিক্ষক আব্দুল গফফার।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে আরবি ভাষার পাশাপাশি টেইলারিং, কেয়ারগিভিং ও জাপানি ভাষাসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin