রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বেনাপোলে অজ্ঞাত নারীর ম-রদেহ উদ্ধার: পরিচয় না পাওয়ায় স্থানীয়দের উদ্যোগে দা-ফন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল যশোরঃ  যশোরের বেনাপোল পৌর গেট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতনামা (৫০) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার কোনো পরিচয় বা ওয়ারিশ না পাওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দাফন সম্পন্ন করা হয়েছে।

​শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে পৌর গেট ও তার আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম-পরিচয় বা কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

​শুক্রবার বিকেলে মাঠের মধ্যে তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে কোনো পরিচয় না মেলায় পুলিশের সহায়তায় স্থানীয়রাই মরদেহের দাফনের ব্যবস্থা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে স্থানীয়দের সহযোগিতায় দাফন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ফিঙ্গারপ্রিন্ট (হাতের ছাপ) সংগৃহীত হওয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের মাধ্যমে মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin