
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধঃ
নাটোরের নলডাঙ্গা পৌরসভায় যুবদলের উদ্যোগে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে ডেঙ্গু মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
আজ (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নলডাঙ্গা পৌরসভার ভবনের সামনে থেকে ডেঙ্গু মশক নিধন কার্যক্রম শুরু হয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচির অংশ হিসেবে পৌর যুবদলের ডেঙ্গু মশক নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ রুপচান সাধারণ সম্পাদক আলতাব হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান যুগ্ম আহবায়ক তহিদুর রহমান ডলার যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সহ আরো অনেকেই।