রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

বিশেষ পুরস্কার পেলেনগোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘বিশেষ কল্যাণ সভা’ ও ‘অপরাধ পর্যালোচনা সভায়’ দায়িত্বশীলতা ও পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, পেশাগত কল্যাণ, স্বাস্থ্যসেবা এবং কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা শোনেন প্রধান অতিথি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘অপরাধ পর্যালোচনা সভা’। সভায় সাধারণ মানুষকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা প্রদান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin