সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

১৮ জন বাংলাদেশী নারী ও শিশু বেনাপোল দিয়ে দেশে ফেরত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচার ও অবৈধ অনুপ্রবেশের শিকার শিশুসহ ১৮ জন বাংলাদেশী নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
​ফেরত আসা ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯টি শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
​বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বিভিন্ন সময় দালালচক্রের প্রলোভনে পড়ে এসব নারী ও শিশু অবৈধ সীমান্ত পথে ভারতে যান। সেখানে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। আদালতের নির্দেশে সাজাভোগ শেষে সেখানকার একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে আশ্রয় দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
​রাইটস যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারী ও শিশুদের আইনি সহায়তার জন্য নিজেদের শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে সেখান থেকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin