রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

জুনায়েদ খান সিয়াম।।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের দুর্নীতি, অনিয়ম, কাজের তদারকিতে গাফিলতিসহ নানা অপকর্মের তদন্ত ও বিচারের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের পুত্র মো. মাছুম হাওলাদার।

তিনি তার লিখিত অভিযোগে বলেন, সুব্রত রায় উজিরপুরে চাকরিকালীন সময়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্রিজ নির্মাণ, সড়ক মেরামতসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে তাল মিলিয়ে সরকারের অর্থের অপচয়সহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমাণ মিলবে।

১৩ অক্টোবর রোববার ঢাকার সেগুনবাগিচা কার্যালয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনটি করা হয়েছে।

আবেদনকারী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সঙ্গে চাকরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহায়তা করে। বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একইভাবে চাকরি করছেন। তার কারণে রাষ্ট্রের অর্থের অপচয় বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দুর্নীতির শামিল। তাই তার সকল কর্মকাণ্ড তদন্ত করা দরকার। ধামুরার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালামাল নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

এদিকে, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তিনি উজিরপুরে বহাল তবিয়তে চাকরি করার কারণে তার তদারকিতে থাকা বিভিন্ন কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

অভিযুক্ত সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin