রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

চারঘাটে জলাভূমিতে মাছের পোনা অ-বমুক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে জলাভূমিতে মাছের মজুত বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে মাছের প্রাপ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পোনা অবমুক্তকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জলাশয়ের পরিবেশ সংরক্ষণ এবং মাছের স্বাভাবিক প্রজননের উপযোগী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়, চারঘাট, রাজশাহী কর্মসূচিটি বাস্তবায়ন করে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin