রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

ক্ষেতলালে বিশেষ অভি-যানে ২০টি মোটরসাইকেল আ-টক, ১৩টির বিরুদ্ধে মা-মলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট প্রতিনিধি ।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০টি মোটরসাইকেল আটক করেছে থানা পুলিশ। আটক করা মোটরসাইকেলের মধ্যে ১৩টির বিরুদ্ধে মটরযান আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় কাগজপত্রে অসঙ্গতি ও নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ২০টি মোটরসাইকেল আটক করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, “সারাদেশের ন্যায় ক্ষেতলাল উপজেলাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মটরযান আইনে আটক যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান নিয়মিতভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin