রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

দাপুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃ/ত্যুতে সদর ইউএনও’র শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ Time View

প্রেস বিজ্ঞাপ্তিঃ
ময়মনসিংহ সদরের দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌজিয়া আক্তার মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল সকাল প্রায় সোয়া ৯টায় দাপুনিয়া বাজার-কাঠগোলা সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উপজেলার মেধাবী ও ছাত্রবান্ধব এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

তিনি তার বিবৃতিতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুণ এমন কামনা করেন।

সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি(ডিকে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌজিয়া আক্তার একজন সৎ আদর্শবান ও ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন।তিনি শিক্ষার্থীদের নিজ সন্তানের মত আদরে পাঠদান করায় কোমলমতি শিক্ষার্থীরাও তাকে অনেক শ্রদ্ধা ও পছন্দ করতেন। তার স্বামী মোঃ জয়নাল আবেদীন
ময়মনসিংহ পিটিআই এর ইন্সট্রাক্টর ছিলেন বর্তমানে তিনি জামালপুর পিটিআই সুপারিনটেনডেন্ট হিসাবে কর্মরত আছেন। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় দাপুনিয়ার বাজারের কাঠগোলায় অটোর চাকার সাথে ওরনা পেঁচিয়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin