রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

কেন্দুয়ায় মাংসের দোকানে উপজেলা প্রশাসনের অ/ভিযান, দুই ব্যবসায়ীকে জরি-মানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

প্রতিনিধি : কেন্দুয়া নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় আমিনুল ইসলাম নামের এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া আরাধন বেপারী নামের আরেক ব্যবসায়ীকে অভিযানের সময় দোকানে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, কেন্দুয়া তরকারি মহালের আবুল হাশেমের মাংসের দোকানে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দা ও মাংস ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এবং খাদ্য নিরাপত্তা কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin