রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জলা প্রতিনিধিঃ

নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য সংরক্ষণের অপরাধে দুটি মিষ্টির দোকানকে পৃথকভাবে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি, অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং গ্রাম্য চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করে ডাক্তার পরিচয়ে সিল-প্যাড ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৫১ ধারায় ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব  শামীম হোসেন। অভিযানে নলডাঙ্গা থানার পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন।

জনস্বার্থ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin