রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

পরানগঞ্জ বাজারে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ Time View

স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদরে পরানগঞ্জ ইউনিয়নে গ্রামীণ জনগণের সচেতনতা বৃদ্ধিতে
বিশেষ তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পর্যায়ে সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন আইনি সেবা ও এর কার্যকারিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পরানগঞ্জ বাজারে এই বিশেষ সচেতনতামূলক প্রচারণা তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি সচেতনতামূলক নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে দেখানো হয় কীভাবে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ জেলা আদালতে না গিয়ে, নামমাত্র খরচে, কোনো প্রকার হয়রানি ছাড়া এবং দ্রুততম সময়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেই আইনি উপায়ে মীমাংসা করা সম্ভব। বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে সামান্য বিরোধের জন্য অর্থ ও সময় নষ্ট না করেন, সে বিষয়ে দর্শকদের সচেতন করা হয়। নৈশকালীন এই আয়োজনে স্থানীয় হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও সর্বস্তরের সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সাথে প্রজেক্টরের পর্দায় এই প্রদর্শনী উপভোগ করেন।

ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের সচেতনতা যাচাই ও উদ্বুদ্ধকরণের জন্য একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম আদালতের নিয়মকানুন ও সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মাঝে অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরানগঞ্জ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ ধরনের সরাসরি ভিডিও প্রদর্শনী ও কুইজ আয়োজনের ফলে সাধারণ মানুষ ঘরের কাছে গ্রাম আদালতের বিভিন্ন আইনি সেবা ও এর কার্যকারিতা পাবেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য হবিবর রহমান, মো: মনসুর আলী, মো: শাহজাহান আলী,মো: জাহির উদ্দিন,শামসুল হক,মো: হামিদুল ইসলাম,আকিরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin