রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৪ Time View

গোলাম মোস্তফা রাঙ্গা।।
১৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্লান্তি কালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যান্ত সুচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। এ বাহিনী তার কার্যক্রমের মাধ্যমে জনমনে আস্তা সৃষ্টি করেছে। দেশ বিনির্মানে তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাগণ”।
পঞ্চগড় জেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন ভিডিপি দলনেতা, ইউনিয়ন ভিডিপি দলনেত্রী, পৌর ওয়ার্ড দলনেতা, পৌর ওয়ার্ড দলনেত্রী, উপজেলা আনসার কমান্ডার, উপজেলা সহকারী আনসার কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডারসহ সকল পদবীর ভাতাভোগী সদস্য-সদস্যাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যাগণ তাদের স্থানীয় বিভিন্ন সমস্যার কথা উপস্থিত রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালকের নিকট উপস্থাপন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপমহাপরিচালক সমস্যাসমূহের কথা অত্যান্ত মনোযোগ দিয়ে শুনেন এবং গুরুত্বসহকারে নোট করে নেন। এরপর বাহিনীর সদর দপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে উল্লেখিত সমস্যা সামাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি উপস্থিত সকলকে আসন্ন দূর্গাপুজা এবং স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন নির্বাচনে সুন্দর ও সততার সাথে দায়িত্বপালনের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে নিজ নিজ এলাকায় কৃষিতে অংশ গ্রহণ করে, মৎস্য চাষের মাধ্যমে, গবাদি পশু পালন, ছাগল ও ভেড়া পালন এবং পোল্ট্রি খামারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে তিনি নির্দেশ প্রদান করেন। সর্বশেষ তিনি উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট থাকতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনা বৃদ্ধিতে কাজ করার কঠোর নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম, দেবীগঞ্জের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, বোদার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম, তেতুলিয়ার উপজেলা প্রশিক্ষক মোঃ এরশাদুজ্জামান, পঞ্চগড় সদরের উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ ইউনিয়ন কমান্ডার ও ব্যাটালিনের সদস্যগণ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin