রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

তানোরে ডেঙ্গু প্রতি-রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

আলিফ হোসেন,তানোরঃ
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উদ্বোধনী কর্মসূচিতে যুক্ত হন। জাতীয় কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর ইউপিইটিসি লুৎফে জাহান বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, নেসকোর আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ, পল্লী বিদ্যুতের ডিজিএম রেজাউল করিম খান, সহকারী প্রোগ্রামার ইউআইটি আরসিই ও ব্যানবেইস মারুফ হাসান এবং এসএফডিএফের উপজেলা ব্যবস্থাপক রাজিব বর্মন।এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি রনজু, মুন্ডুমালা বিএনপির সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, তানোর ও মুন্ডুমালা পৌরসভার কর্মচারী এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।পরে তানোর উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। একই সঙ্গে তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার ও মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা হাট-বাজার এলাকায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে তানোর উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী আয়োজনে সংশ্লিষ্টরা যুক্ত হন। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin