রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অ-ভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ শুরু হয়েছে।

এ উপলক্ষে আগামী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আর এ কর্মসূচি বাস্তবায়ন করবে গোপালগঞ্জ পৌরসভা এবং এ কার্যক্রমে সহযোগীতা করবে গোপালগঞ্জ সদর উপজেলা কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এ কর্মসূচি ভার্চুয়ালী উদ্বোধন করার সময় গোপালগঞ্জের সংসদ সদস্যসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতায়।

কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম, সদস্য সচিব মো ফজলুল কবির দারা, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়াও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ফগার মেসিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin