রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

শার্শায় যুবদল নেতার পদ স্থ-গিতের প্রতিবাদে বি-ক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

​আজিজুল ইসলাম (যশোর): যশোর-বেনাপোল মহাসড়ক অচল করে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শাহিদের ওপর গৃহীত পদ স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​বিক্ষোভ চলাকালে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে শত শত গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে সুদীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

​উল্লেখ্য, সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের সাংগঠনিক পদ স্থগিত করে কেন্দ্রীয়/জেলা যুবদল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin