রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

জাতীয় শিক্ষা সপ্তাহে বরিশালে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। শিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলার বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।

একইসাথে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজ ক্যাম্পাসে আনন্দঘণ পরিবেশ বিরাজ করছে।

সূত্রমতে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বরিশালের শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম।

এছাড়াও শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে সরকারি বিএম কলেজ বিএনসিসি প্লাটুন। শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এএইচএম মিজানুর রহমান এবং শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন জান্নাতি আক্তার।

রোভার স্কাউট বিভাগেও সাফল্য পেয়েছে বিএম কলেজ। শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সরকারি বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপ। শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোজ হালদার এবং শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন রবিন চন্দ্র মজুমদার।

জেলা পর্যায়ে একই প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি ও সংগঠনের এমন সাফল্যকে কলেজটির শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিএনসিসি ও রোভার স্কাউটের মতো শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে এই অর্জন কলেজটির জন্য নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, এই গৌরবময় অর্জন একা আমার নয়; এটি পুরো বিএম কলেজ পরিবারের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। শিক্ষা ও শৃঙ্খলায় বিএম কলেজকে শুধু জেলা নয়, বিভাগ ও জাতীয় পর্যায়ে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin