রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং
তরুণ নেতৃত্বের আইডল মানবিক নেতৃত্ব শরীফ উদ্দিন মুন্সী।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এই জনপদের মানুষ।আগামীতে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশা নিয়ে এই জনপদের মানুষ নতুন স্বপ্ন দেখছেন। তিনপ্রজন্ম ধরে শরীফ উদ্দীন মুন্সীর পরিবার এই অঞ্চলের সাধারণ মানুষের সেবা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন।শরীফ উদ্দীন মুন্সীর হাজারো কাজের মধ্যে দু’একটি কাজ বা রাজনৈতিক দুরদর্শিতা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতেই পারে।কিন্ত্ত তার পারিবারিক ঐতিহ্য, মানবিক গুণাবলি, পরোপকারী মানসিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তিনি কখানো রাজনীতিকে পুঁজি করে অর্থ আহরণ, ডিপ, দখল ও পুকুর বানিজ্যে,কমিটি বাণিজ্যে, অবৈধ অর্থের মোহে বিভিন্ন নির্বাচনে মুলস্রোতের বিপরীতে অবস্থান ইত্যাদি করেননি। তিনপ্রজন্ম যাবত তারা মানুষের জন্য যেটা করেছেন এখানো করছেন সেটা সম্পুর্ন পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগে। তাই তার একটি নিদ্রিষ্ট জায়গা
দরকার যেখান থেকে তিনি এসব কাজ আরো বড় পরিসরে করতে পারেন। শরীফ মুন্সীর যে মানবিক গুণাবলী তাতে তিনি জনপ্রতিনিধি হলে তার হাতে সাধারণ জনগণের জানমাল নিরাপদ থাকবে বলেই সবার প্রত্যাশা।
জানা গেছে,তিনপ্রজন্ম যাবত শরীফ উদ্দিন মুন্সী পরিবার আর্ত- মনবতায় নিয়োজিত রয়েছে।অসুস্থ মানুষের চিকিৎসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সাদাছড়ি, ছাতা, বিশুদ্ধ খাবার পানি সংকট মোকাবেলায় মটর-ট্র্যাংকি ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ইত্যাদি সমাজসেবা মুলক কাজ নিয়মিত করে আসছেন।
সম্প্রতি চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) বিএনপি কর্মী নিহত নেকছার আলীর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।
জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সী
তানোরের যুবকদের আইকন ও গর্ব। তিনি প্রতি মুহূর্তে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ যাচ্ছেন।এসব কারণে তানোরের সাধারণ মানুষের ইচ্ছা আগামী দিনে শরীফ মুন্সিকে উপজেলার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin