রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙা নিয়ে দুই পক্ষের সং/ঘর্ষ, আহ-ত ১৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ Time View

(জয়পুরহাট) প্রতিনিধি:
মোঃ দেলোয়ার হোসেন বাবু

জয়পুরহাটের ক্ষেতলালে একটি পুকুরে মাছ ধরা ও ব্রিজের ক্ষতিসাধনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২৮ বিঘা আয়তনের “নওটিকা ভাদার পুকুর” নামে পরিচিত জলাশয়টির মালিকানা ও মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সংক্রান্ত বিরোধে এর আগে আব্দুল আলিম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। সংঘর্ষের এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

এক পক্ষের দাবিদার আলহাজ্ব হাসান আলী জানান, তিনি ক্রয়সূত্রে পুকুরটির মালিক এবং গত ১৮ মাস ধরে সেখানে মাছ চাষ করে আসছেন। তবে সম্প্রতি মাছ বিক্রি শুরু করলে আব্দুল আলিম ও মোরাদ হোসেনের নেতৃত্বে তাঁর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পুকুর থেকে মাছ তোলার সময় আলিম একটি চুক্তিপত্র (ডিড) দেখিয়ে মালিকানা দাবি করেন। হাসানের অভিযোগ, মঙ্গলবার রাতে মাছ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে চাকা কেটে দেওয়া হয়, কাচ ভাঙচুর করা হয় এবং আলিমের নেতৃত্বে হামলা চালিয়ে তাঁর জামাইসহ সঙ্গে থাকা লোকজনকে মারধর করা হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল আলিম জানান, মঙ্গলবারের ঘটনার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। পুকুরে অনধিকার প্রবেশ ও মাছ ধরা নিয়ে এর আগে তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, যা আলাদা বিষয়। তাঁর দাবি, মঙ্গলবারের ঘটনাটি মূলত গ্রামের কিছু যুবকের সাথে ঘটেছে। মাছ পরিবহনের গাড়ি নিয়ে আসা এবং পুকুরে পানির যাতায়াতের সময় একটি ব্রিজ ভেঙে ফেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের সাথে কথাকাটাকাটি থেকে মারামারি হয়, যার সাথে তিনি জড়িত নন।

সংঘর্ষে দুই পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চারজনকে বগুড়ায় পাঠানো হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের প্রায় ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin