রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

শান্তিরাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিক্ষক ও সাংবাদিক সাখাওয়াৎ হোসেন মিলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট মোঃ সাখাওয়াৎ হোসেন মিলন। তিনি নিজের প্রার্থীতার জানান দিয়ে শান্তিরাম ইউনিয়নবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি  বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক জীবনের পথচলা শুরু করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনে তিনি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতি থেকে পরে রংপুর কারমাইকেল কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি শান্তিরাম ইউনিয়ন যুবদলের  সভাপতি ছিলেন এবং সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াৎ হোসেন মিলন ২০০২ সালে শান্তিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন ও ২০০৩ সালে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। গেল ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারপার্সনের কার্যালয় কর্তৃক মিডিয়া ম্যানেজার হিসেবে উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দলীয় প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন।

সাখাওয়াৎ হোসেন মিলন বলেন, দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি। দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রাণপণ চেষ্টা করেছি। আগামীতে জনগণের সমর্থন পেলে ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় দল ও এলাকার মানুষের জন্য ব্যয় করেছি। ভবিষ্যতেও শান্তিরাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি এ প্রতি‌বেদ‌কের সা‌থে একান্ত এক সাক্ষা‌তে এসব কথা জানান। শান্তিরাম ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে তিনি দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও  আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিমিত্তে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছেন বলে জানান। এজন্য তিনি শান্তিরাম ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin