রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক

তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
“মানুষ, পৃথিবী সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী,
পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন।
সহকারী শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, মুথরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আংগুরা খাতুন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা, আকচা স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা খাতুন, শাপলা কোয়ালিটি স্কুলের শিক্ষক হাসিনা আকতার, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রাকিবুল হাসান, অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর জাফর ইকবালপ্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শুধু অক্ষরজ্ঞান নয় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষিত জাতি তৈরি করতে হবে। শিক্ষিত জাতি তৈরি হলে শিক্ষিত সমাজ তৈরি হবে। থাকবে না নিরক্ষরতা। তাহলেই দেশ ও জাতি সুফল পাবে। কোনভাবেই শিশুদের ঝরে পড়তে দেয়া হবে না।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin