রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

কয়ারিয়ায় ইউ‌নিয়‌নে প্রার্থী তালিকায় ৫ জন, আলোচনায় বর্তমান চেয়ারম্যানের অবকাঠামোগত উন্নয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ Time View

মোঃ মিজানুর রহমাস,কালকিনি ডাসার(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বইছে কিছুটা নির্বাচনী হাওয়া। এলাকা থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অন্তত ৫ জন হেভিওয়েট প্রার্থী।
​তালিকায় থাকা সম্ভাব্য প্রার্থীরা হলেন— বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুল হাসান নূরমোহাম্মদ মোল্লা, মোস্তাফিজুর রহমান আকন, মোশারেফ চৌধুরী, মোঃ মোবিন উদ্দিন মোবিন মাল এবং এইচ.এম নেছারউদ্দিন সৌ‌দি প্রবাসী।
​নির্বাচনী আবহ চাঙ্গা হয়ে উঠলেও স্থানীয় ভোটারদের মুখে মুখে ঘুরেফিরে আসছে বর্তমান পরিষদের বিগত দিনের উন্নয়নচিত্র। সাধারণ মানুষের ভাষ্যমতে, কয়ারিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই দৃশ্যমান যোগাযোগ বিপ্লব ঘটেছে। বিগত মেয়াদে ইউনিয়নটির বাঁশের সাঁকো ও নড়বড়ে কাঠের পোল সরিয়ে প্রায় ৪০ থেকে ৫০টি ছোট-বড় কালভার্ট নির্মাণ করা হয়েছে।
​এক সময় যেসব গ্রামীণ কাঁচা ও খালের ওপরের পথ দিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, এখন সেখানে পাকা ও টেকসই কালভার্ট তৈরি হওয়ায় যাতায়াত সহজ হয়েছে। বিশেষ করে ৯টি ওয়ার্ডের কৃষিপণ্য হাটে তোলা এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।
​স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছরের কাঙ্ক্ষিত এসব উন্নয়ন বাস্তবায়িত হওয়ায় এলাকার সার্বিক চিত্র বদলে গেছে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা বিচারের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এই অভূতপূর্ব পরিবর্তন ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ভোটারদের সিদ্ধান্তের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin