রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে চারঘাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর চারঘাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) আবু বকর সিদ্দিক শাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।

সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে নিরক্ষরতা দূর করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়; এটি মানুষের সচেতনতা, আত্মনির্ভরতা ও জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই সমাজের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin