রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

চারঘাটে শিশু পার্ক উদ্বোধন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও স্কাউটদের বাদ্যযন্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

শিশুদের জন্য বিনোদনের নতুন দুয়ার খুলে দিতে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে শিশু পার্ক। একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, স্কাউট সদস্যদের বাদ্যযন্ত্র বিতরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমলকি গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৃথক এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের পরিকল্পনা ও বাস্তবায়নে গড়ে ওঠা এ পার্ক শিশুদের খেলাধুলা ও নির্মল বিনোদনের পাশাপাশি তাদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা প্রশাসক।

হুইলচেয়ার বিতরণকালে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা, সামাজিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং তাদের স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরাও স্বস্তি প্রকাশ করেন।

এদিকে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে চারঘাট উপজেলার স্কাউট সদস্যদের মাঝে হারমোনিয়াম ও ডুগি-তবলা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তার মাধ্যমে স্কাউট সদস্যদের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি আমলকি (Emblica officinalis) গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শিশুদের জন্য সুস্থ ও নিরাপদ বিনোদনের পরিবেশ তৈরি, প্রতিবন্ধী মানুষের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা, স্কাউট সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin