রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

চিংড়ি মাছে জেলি,ব্যবসায়ীকে জরিমানা করলেন ইউএনও।। ৬০কেজি চিংড়ি জব্দ।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের আকুয়া বাইপাস হাটে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো প্রায় ৬০কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার(৮সেপ্টেম্বর) সকালে নগরীর বাইপাস মৎস হাটে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা মৎস অফিসের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, চিংড়ি মাছে জেলি মেশালে মাছের আকার ও ওজন কৃত্রিমভাবে বাড়ানো যায়। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জেলিযুক্ত মাছ খেলে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। এ কারণে জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে জেলি মেশানো প্রায় ৬০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আকুয়া বাইপাস মাছের আড়তে জেলি দেওয়া চিংড়ি এবং মাছ বিক্রির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলি দেওয়া চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এই অপরাধে ব্যবসায়ীকে ২০০০০(বিশ হাজার) টাকা জরিমানাসহ জেলি দেওয়া ৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ইউএনও আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ইউএনও আরও জানান- জনস্বার্থে খাদ্যে ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin