রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

সুজানগরের নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভো/গান্তিতে যানবাহন ও যাত্রীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে সুজানগরের নাজিরগঞ্জ ও ধাওয়াপাড়া দুই ঘাটে অন্তত শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে পদ্মা নদীর স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুট দিয়ে পারাপার হওয়া যানবাহন ও যাত্রীরা । তবে মৃত্যু ঝুঁকি নিয়ে ছোট কয়েকটি ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে কিছু যাত্রীরা পারাপার হচ্ছেন ।স্থানীয় সূত্রে জানা যায়, এ রুটে নিম্নমানের ক্যামেলিয়া নামে মাত্র একটি ফেরি চলাচল করে। ফেরি ‘ক্যামেলিয়া’ এতদিন চললেও আজ সকাল থেকে তীব্র স্রোতের কারণে আর চলাচল সম্ভব হচ্ছেনা । যাত্রী ও যানবাহন চালকদের অভিযোগ, এ রুটে ক্যামেলিয়া নামে ১টি ছোট ইউটিলিটি ফেরি চলাচল করে। ফেরিটি অনেক পুরানো হওয়ায় স্রোত একটু বাড়লেই আর চলতে পারে না। তাই এ রুটে নতুন শক্তিশালী বা মিডিয়াম ফেরি দিলে তাদের এমন ভোগান্তিতে পড়তে হবে না।
ফেরি চলাচল বন্ধের বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাজিরগঞ্জ ফেরিঘাটের ইনচার্জ ব্যবস্থাপক (বাণিজ্য) এম এন এ আল শিবলী জানান, নদীর তীব্র স্রোতের কারণে রুটের একটি মাত্র ছোট ফেরি চলতে পারছে না। কর্তৃপক্ষ মিডিয়াম ফেরি দিলে বর্তমানে তবেই এ রুট চালু করা সম্ভব হবে বলে আশা করছি।
বিআইডব্লিউটিসি ঢাকার পরিচালক(বাণিজ্য) মো: আশিকুজ্জামান জানান, নদীতে স্রোত আছে তারপরও যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা দ্রত সমস্য সমাধানের পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্’ানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্’ায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন, বগুড়া থেকে বরিশাল নিয়মিত চলাচলকারী নবীনবরণ ও লিজা পরিবহনসহ উত্তরবঙ্গ থেকে এ রুটে চলাচলকারী অসংখ্য যানবাহন ফেরি চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে। ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin