রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেছেন প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় এমপি সেলিম রেজা হাবিব নির্বাচনে জয়লাভ করা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সকলকে আন্তরিকতা ও সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এর আগে গত ২১ আগস্ট শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পূর্বের সুজানগর উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে গোপন ভোটে আতাউর রহমান বাসেদ ( বিসমিল্লাহ লাইব্রেরী,দুলাই) ২১ ভোট পেয়ে সভাপতি, মোশারফ হোসেন (বই মেলা লাইব্রেরী,সুজানগর বাজার) ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং রুহুল কুদ্দুস (বর্ণমালা লাইব্রেরী,সুজানগর বাজার ) ১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী হাবিবুর রহমান গুড্ডু মাস্টার( বিসমিল্লাহ লাইব্রেরী ,চিনাখড়া বাজার) পান ১৪ ভোট, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী আসাদুজ্জামান আসাদ( বুক সেন্টার,সুজানগর বাজার) পান ১৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অপর প্রার্থী লাবিনা খাতুন( তুবা লাইব্রেরী, সুজানগর বাজার) পান ১৭ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুর রহমান (হাবিব লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার) সহ সভাপতি, শ্রী গণেশ চন্দ্র সরকার(প্রিয়ন্তী লাইব্রেরী, কামালপুর বাজার) সহ- সম্পাদক, সদস্য পদে আব্দুল মজিদ মাস্টার( দিশা লাইব্রেরী, সুজানগর বাজার), আশেক ইমরান(মাহিয়া লাইব্রেরী, দুলাই বাজার) মাসুদ রানা (মাস্টার লাইব্রেরী, ভিটবিলা বাজার) ইকবাল হোসেন(জনতা লাইব্রেরী, সুজানগর বাজার) হাচান আলী (আনিকা লাইব্রেরী, চিনাখড়া বাজার) আলমগীর হোসেন (ইত্যাদি লাইব্রেরী, সুজানগর বাজার) ও রওশন আলম(আলম লাইব্রেরী, সাতবাড়িয়া বাজার) নির্বাচনে বিজয়ী হন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল ইসলাম এবং সদস্য হিসেবে ছিলেন আজিজুর রহমান লিটন ও জহিরুল ইসলাম। এদিকে নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin