রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় জামায়াত কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ । সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুজানগরের প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর ও মোহাম্মদ আলী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রাফি আহম্মেদ ফুল ও পৌর জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেন বকুল। বিগত সময়ে গণমাধ্যমের ওপর নানা ধরণের বাধা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার কুফল তুলে ধরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ এগিয়ে যাবে। জামায়াত সবসময় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে চায়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিমর্ূলে গণমাধ্যম ও রাজনৈতিক দলের যৌথ ভূমিকার উপর গুরুত্বারোপ করে এবং সমাজের নানা অসংগতি দূর করতে ও সত্য তথ্য প্রচারে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, জামায়াত ইনসাফের রাজনীতি করে। যেখানে মানুষের কল্যাণ রয়েছে, জামায়াত সেই কাজটি করবে এবং করছে। এ সময় তিনি উপজেলার গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভাবে সমাজের অসংগতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান । মতবিনিময় সভায় সুজানগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin