
আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওবায়দুল হাসান অভি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুনিয়া বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওবায়দুল হাসান অভি শার্শা থানার বামুনিয়া (বিশ্বাস পাড়া) এলাকার মোঃ এনামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বামুনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে অভির নিজ বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।